পুরনো বিবাদের জেরে এক যুবককে মারধর করার অভিযোগ। আর ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হল মা ও কাকিমা। ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার কোকলামারী এলাকায়। আহত মা সোনা বসাক ও কাকিমা সুরভি বসাক বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে রবিবার সকালে সোনা বসাকের ছেলে সত্যজিৎ বসাক কলম কিনতে পাড়ার দোকানে যায়। সেই সময় হঠাৎ অভিযুক্ত ফটিক মন্ডল বাড়ির সামনে ছেলেটিকে ঘিরে মারধর শুরু করে। ঘটনাটি দেখতে পেয়ে মা ও কাকিমা ছেলেকে বাঁচাতে আসলে ফটিক ও তার দলবল তাদের উপর চরাও হয়ে মারধর শুরু করে বলে অভিযোগ। তাদের গোলমালে স্থানীয় গ্রামবাসীরা আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সত্যাজিৎকে ছেড়ে দেওয়া হলেও আহত দুই মহিলাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে ফটিক মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফটিক ও তার দলবল পলাতক বলে খবর। এবিষয়ে আহত মা সোনা বসাক ও কাকিমা সুরভি বসাক, অভিযুক্তদের শাস্তির দাবী জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/3bQeU8TUbSc